টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: তিন রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ । আপডেট ১৩:২০
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফের বাহারছড়ার কাছে ট্রলার ডুবির ঘটনায় তিনজন রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের বাহারছড়ার শীলখালী এলাক থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে স্বীকার টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, সাগর পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় ভেসে আসা তিনজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে সকালে টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে ৪৫ জনকে জীবিত উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। তাদের মধ্যে ৮ জন নারী রয়েছেন। ট্রলারটিতে ৮৫ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃতদের তাদের পরিচয় পাওয়া যায়নি।
ইউডি/সুপ্ত

