পুঁজিবাজার বন্ধ কাল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ । আপডেট ১৩:০০
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা উপলক্ষে আগামীকাল ৫ অক্টোবর (বুধবার) পুঁজিবজার বন্ধ থাকবে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো লেনদেন হবে না। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার গণমাধ্যমকে বলেন, বুধবার সরকারি ছুটি। এই ছুটি উপলক্ষে ডিএসইতে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে তার পরদিন যথারীতি লেনদেন চলবে।
একই তথ্য জানিয়েছেন সিএসইসির ভারপ্রাপ্ত এমডি গোলাম ফারুকও। তিনি বলেন, বিজয়া দশমী উপলক্ষে বুধবার সরকারি ছুটি থাকবে। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সব কিছু বন্ধ থাকবে। সে কারণে পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে।
আগামী ৬ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে পুঁজিবাজারে আগের নিয়মে লেনদেন চলবে।
ইউডি/সুপ্ত

