বিদ্যুত নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: হানিফ

বিদ্যুত নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: হানিফ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:৩০

দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। এরপরও সরকারের বিরুদ্ধে বলার মতো কিছু না পেয়ে বিদ্যুতের একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে বজ্রকণ্ঠ ইয়ুথ সোসাইটির আয়োজনে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে এক মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারেনি। সে ব্যর্থতা, অযোগ্যতা ঢাকতে ও সরকারের উন্নয়ন অগ্রগতি দেখে ঈর্শান্বিত হয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে। বিএনপি একটি উগ্র সাম্প্রদায়িক দল, জামায়াত তাদের পরিপূরক বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন, তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সেই দলের নেতাদের মুখে সাম্প্রদায়িক বিনষ্ট করার অভিযোগ মানায় না।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading