টেকনিক্যাল ফল্ট হতেই পারে: নসরুল হামিদ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:১০
গত মঙ্গলবার দেশের প্রায় অর্ধেক এলাকাজুড়ে বিদ্যুতের জাতীয় গ্রিডে যে বিপর্যয় হয়েছে সেটাকে স্বাভাবিক হিসেবে দেখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতিমন্ত্রী বলেন, এটা অস্বাভাবিক ঘটনা না, এ রকম টেকনিক্যাল ফল্ট হতেই পারে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও জানা যায়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে। সে দিনের বিদ্যুৎ বিপর্যয় প্রসঙ্গে তিনি আরও বলেন, বিশেষ করে সাব-স্টেশনগুলো ক্ষেত্রে, যে সাব-স্টেশনগুলো বহু পুরনো এবং সেগুলোর কার্যক্রম এখনো চলছে।’ তবে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে পরিকল্পনা চলছে বলে জানান প্রতিমন্ত্রী।
বিশ্বে এ ধরনের রেকর্ড আছে জানিয়ে তিনি বলেন, পৃথিবীর অন্যান্য বিশ্বে কয়দিন আগে রেকর্ড আছে ৩-৪ দিন লেগে গেছে। আমরা সেদিকে যাচ্ছি না। এক ঘণ্টা পরেই রিস্টোর করা শুরু হয়ে গেছে। অবশ্যই টেকনিক্যাল ফল্ট আছে। পিন টু পিন ধরতে গেলে সময় লাগবে, এজন্য দুটি কমিটি করে দিয়েছি। একটি বিদ্যুৎ বিভাগের ভেতরের লোক, আরেকটি বাইরের লোক। ২০১৪ সালের চেয়ে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এখন সেই পরিস্থিতি নেই আমাদের।
ইউডি/সুপ্ত

