নারী এশিয়া কাপ: মালয়েশিয়ার বিপক্ষে হেসে-খেলে টাইগ্রেসদের জয়

নারী এশিয়া কাপ: মালয়েশিয়ার বিপক্ষে হেসে-খেলে টাইগ্রেসদের জয়

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:৪৫

মুর্শিদা খাতুন আর অধিনায়ক নিগার সুলতানার দারুণ দুই ফিফটি শুরুর ঝাপটা সামলে বাংলাদেশকে এনে দিয়েছিল ১২৯ রানের বড় পুঁজি। এরপর ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিকে মালয়েশিয়ার বিপক্ষে ৮৮ রানের বিশাল এক জয় এনে দিয়েছে স্বাগতিকদের।

মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের এবারের এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার (৬ অক্টোবর) টস জিতে স্বাগতিকরা নেয় ব্যাট করার সিদ্ধান্ত। ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই খুইয়ে বসেছিল শামিমা সুলতানার উইকেট। ফারজানা হককে সঙ্গে নিয়ে মুর্শিদা খাতুন সামলে নেন শুরুর ধাক্কা, যদিও পাওয়ারপ্লেতে বাংলাদেশ রান তুলতে পারেনি তেমন, ৬ ওভার শেষে ওঠে মোটে ২০ রান।

তিনে নামা ফারজানা এরপরই বিদায় নেন। মাহিরা ইজ্জাতির বলে স্টাম্পড হয়ে ফেরার আগে তিনি করেন ১০ রান।

এরপর উইকেটে আসেন অধিনায়ক নিগার। এসেই শুরু করেন পাল্টা আক্রমণ। ৬টি চার আর ১ ছক্কায় ৩৪ বল খেলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। ওপাশে মুর্শিদা ৫৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। তাদের জুটিতে উঠে আসে ৬৩ বলে ৮৭ রান। এরপর ফাহিমা খাতুন আর মুর্শিদাকে হারালেও বাংলাদেশ তুলে ফেলে ১২৯ রানের পুঁজি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading