দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:০০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭২ প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির দর বেড়েছে, ১০৩টির দর কমেছে, ১৯১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে বিডি ওয়েল্ডিংয়ের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গত মঙ্গলবার বিডি ওয়েল্ডিংয়ের ক্লোজিং দর ছিল ২৫ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৪ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৫.৪৪ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে মীর আখতারের ৪.০৩ শতাংশ, হাক্কানি পাল্পের ৩.৬৯ শতাংশ, নাহি অ্যালূমিনিয়ামের ৩.২৩ শতাংশ, পেনিনসুলা হোটেলের ৩.২১ শতাংশ, বসুন্ধরা পেপারের ৩.০৮ শতাংশ, ইউনিক হোটেলের ৩.০৩ শতাংশ, ইয়াকিন পলিমারের ২.৯৭ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ২.৯৪ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের ২.৮৬ শতাংশ দর কমেছে।
ইউডি/সুপ্ত

