সূচকের উত্থান, কমেছে লেনদেন

সূচকের উত্থান, কমেছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৪:৫৫

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনেদেন শেষ হয়। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১৬৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ১২০ কোটি ৩৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গত মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ২৯০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৪৩ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৮ কোটি ৯১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ই্উডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading