স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা: সভাপতি ইমন, সম্পাদক সাব্বির

স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা: সভাপতি ইমন, সম্পাদক সাব্বির

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:০০

স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার কার্যনির্বাহী পরিষদের ২০২২-২০২৪ নির্বাচনে সভাপতি পদে আব্দুস শুকুর ইমন এবং সাধারণ সম্পাদক পদে সাব্বির আহমেদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রত্যেক পদে একজন করে প্রার্থী থাকায় সকল বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এছাড়া আরও তিনজন সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এবং সাতজন কার্যনির্বাহী সদস্যসহ মোট ১৪ সদস্যের এ কমিটি নির্বাচিত হয়।

গত ৩ অক্টোবর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশিত হওয়ার পর ১৪টি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী বজলুর রশীদ ও রিটার্নিং কর্মকর্তা আশরাফ আলী শেখ প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে, গত ৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেন। আগামী ১০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। হাই কোর্টের রিট পিটিশ নং ১৯৪০/২০১৩, আপিল বিভাগের সিপি ১৩৩/২০১৭, সিআরপি ৩২/২০১৯ এর আদেশ মোতাবেক এতিমখানার প্রশাসক ও সমাজসেবা অধিদফতরের পরিচালক উপ-সচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী নির্বাচন অনুষ্ঠানে এতিমখানার গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করেন।

পরবর্তীতে এতিমখানার চারজন ছাত্র বাদী হয়ে হাই কোর্টে রিট পিটিশন দায়ের করলে উচ্চ আদালত ১৮ তলা ভবনসহ জমি বাজেয়াপ্ত ঘোষণা করেন। একই সঙ্গে অতিদ্রুত এতিমখানার গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের নির্দেশ প্রদান করেন। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading