নির্দলীয় সরকার প্রতিষ্ঠিার বিকল্প নেই: রিজভী

নির্দলীয় সরকার প্রতিষ্ঠিার বিকল্প নেই: রিজভী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:০৮

নির্দলীয় সরকার প্রতিষ্ঠিার বিকল্প নেই। অচিরেই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে একটি স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, দেশে অবৈধ সরকার ক্ষমতায় রয়েছে, যারা লুটপাটের রাজনীতিতে ব্যস্ত সময় পার করছেন। দেশ বর্তমান সময়ে গভীর সংকটে রয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারের উপর কারও আস্থা নেই। সরকার নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে ভয় পায়। এ সংকট সমাধানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থার বিকল্প নেই।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দাবি করে বলেন, সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছেন। ফলে সরকারপক্ষের লোকজন হুমকি-ধমকি থেকে শুরু করে প্রতিবাদী মানুষকে হত্যা করা শুরু করেছে। বাকশাল, নিশিরাতের নির্বাচন, বিনাভোটের নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইন, সংবাদপত্রের কণ্ঠরোধ সেটিরই উদাহরণ।

রুহুল কবির রিজভী ব‌লে‌ন, গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে রূপান্তরের জনক হচ্ছেন শেখ হাসিনা। তার কাছে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বড় নয়। উনার কাছে সোনার হরিণ ক্ষমতা সবচেয়ে বড়। আজকে তার কাছে সবচেয়ে ঘৃণার বস্তু হচ্ছে নির্বাচন।

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে রুহুল কবির রিজভী

তিনি বলেন, আজকে দেশে কি পরিস্থিতি বিরাজমান। গত পরশু রাতে সোনিয়া নামের মহিলা দল নেত্রীকে রাজবাড়ী থেকে পুলিশ তুলে নিয়ে গেছে। তার দুটি বাচ্চা আর্তনাদ করেছে। সে মেয়ে দিনের বেলা গ্রেফতারের দাবি জানালে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তাকে অমানবিক ও বর্বোরোচিতভাবে গ্রেফতার করেছেন। তিনি নাকি ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন হয়েছে।

সংগঠনের সভাপতি খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল নাইমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টির সাহিদুর রহমান তামান্না, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, ইসমাইল চৌধুরী খোকন, কাদের সিদ্দিকী ও ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading