এখনও উন্নতির অপেক্ষায় সোহান
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:৩০
ক্রাইস্টচার্চে শুক্রবার (৭ অক্টোবর) পাকিস্তানের কাছে ২১ রানে হেরে ত্রি-দেশীয় টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। ফলাফল যা বলছে, দুই দলের ব্যবধান ছিল আসলে আরও অনেক বেশি। তেমন কোনো লড়াই জমাতেই পারেনি বাংলাদেশ, বিশেষ করে রান তাড়ায়। হ্যাগলি ওভালের যে উইকেট তাতে পাকিস্তানকে ১৬৭ রানে আটকে রাখা খারাপ ছিল না।
মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ যদিও ভালো করতে পারেনি। তবু তাসকিন আহমেদ ও অন্য বোলারদের পারফরম্যান্সে লক্ষ্য নাগালেই রাখতে পারে বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে অভিপ্রায় কিংবা তাড়নার কোনো ছাপই দেখা যায়নি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধিনায়ক সোহানের কথায় বারবার উঠে এলো উন্নতি করতে চাওয়ার তাড়না। তিনি বলেন, অবশ্যই আমরা কিছুটা হতাশ। উইকেট ভালো ছিল। আমাদের বোলাররাও সত্যিই ভালো করেছে। আমাদের কিছু জায়গায় উন্নতি করা প্রয়োজন, আমরা সেদিকে তাকিয়ে আছি।
সোহান আরও বলেন, বোলাররা ভালো করেছে, তবে এখানেও কিছু জায়গায় উন্নতি করতে হবে। ব্যাটিংয়ে আমরা মাঝের ওভারগুলোয় দ্রুত উইকেট হারিয়েছি। এদিকে খেয়াল রাখতে হবে। লিটন ও রাব্বি ভালো ব্যাট করেছে। আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমরা সেটির অপেক্ষায় আছি।
ইউডি/সুপ্ত

