আমেরিকার হুমকি চূর্ণবিচূর্ণ করায় পুতিনকে প্রশংসায় ভাসালেন কিম

আমেরিকার হুমকি চূর্ণবিচূর্ণ করায় পুতিনকে প্রশংসায় ভাসালেন কিম

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:২০

৭০ বছরে পা রাখছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই জন্মবার্ষিকীতে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। শুক্রবার (৭ অক্টোবর) পাঠানো এ বার্তায় ‘আমেরিকার চ্যালেঞ্জ এবং হুমকি’ চূর্ণবিচূর্ণ করে দেয়ার জন্য পুতিনের প্রশংসা করেছেন তিনি।

কিমের চিঠিতে বলা হয়েছে, আমেরিকা এবং এর নৌশক্তির চ্যালেঞ্জ ও হুমকির মুখে রাশিয়া নির্ভরযোগ্যভাবে নিজ রাষ্ট্রের মর্যাদাসহ মৌলিক স্বার্থ রক্ষা করে চলেছে। আপনার (পুতিন) দৃঢ় ইচ্ছা এবং উল্লেখযোগ্য নেতৃত্ব ছাড়া এমন বাস্তবতা অকল্পনীয় ছিল।

উত্তর কোরিয়া-রাশিয়া সহযোগিতা আগের যে কোনও সময়ের চেয়ে এখন বেশি জোরদার হয়েছে উল্লেখ করে কিম বলেন, পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ায় বড় ধরনের ভূমিকা রাখবে বলেই তিনি আশা করেন।

বহির্বিশ্বে উত্তর কোরিয়া এবং রাশিয়া- দু’দেশের বিচ্ছন্নতার প্রেক্ষপটে পুতিনের জন্য কিমের এই বার্তা সম্পর্ক আরও নিবিড় হওয়ারই সর্বসাম্প্রতিক লক্ষণ।

ইউক্রেনে আগ্রাসনের জেরে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার বিচ্ছিন্নতা বাড়লেও উত্তর কোরিয়ায় দেশটির মূল্য বাড়তেই দেখা যাচ্ছে। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক সবসময় সোভিয়েত আমলের মতো উষ্ণ না হলেও, এখন মস্কোর বন্ধুদেশের প্রয়োজনের এই সময়টিতে উত্তর কোরিয়া স্পষ্টতই তাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক দ্রুতই ঘনিষ্ঠ হচ্ছে। গত বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে সমর্থন করেছে রাশিয়া।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading