অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হতে পারে না: জিএম কাদের

অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হতে পারে না: জিএম কাদের

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:৪০

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয় পার্টির নেত্রী আসমা আশরাফের ওপর ‘সন্ত্রাসী হামলার’ তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

শুক্রবার (৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, নির্বাচনের শুরু থেকেই আসমা আশরাফের ওপর বর্বর হামলা চালাচ্ছে সরকার সমর্থকরা। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।’

হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুও।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading