জন্মদিনে উপহার হিসেবে ট্রাক্টর পেলেন পুতিন

জন্মদিনে উপহার হিসেবে ট্রাক্টর পেলেন পুতিন

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৪:২০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭০ তম জন্মবার্ষিকীতে ব্যতিক্রম এক উপহার— ট্রাক্টর দিয়েছেন প্রতিবেশী দেশ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো। পুতিনের বিশ্বস্ত ও ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত লুকাশেঙ্কো নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সাবেক সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত আন্তঃসরকার সংস্থা কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্টের (সিআইএস) সম্মেলন ছিল গতকাল শুক্রবার। সম্মেলনে যোগ দিতে এদিন রাশিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গের কনস্ট্যানটিনোভস্কি প্রাসাদে গিয়েছিলেন তিনি।

ভ্লাদিমির পুতিন ও আলেকজান্দার লুকাশেঙ্কো

সেখানে উপস্থিত সাংবাদিকরা জন্মদিন উপলক্ষে পুতিনকে কী উপহার দিয়েছেন— প্রশ্ন করলে লুকাশেঙ্কো বলেন, আমি একটি ট্রাক্টর উপহার দিয়েছি। এটি খুবই চমৎকার, মজবুত এবং টেকসই এবং বেলারুশের সেরা ট্রাক্টরগুলোর মধ্যে একটি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে উপহার দেওয়া সেই ট্রাক্টরটির ছবি প্রকাশ করে লুকাশেঙ্কোর দপ্তরের গণমাধ্যম শাখা। ছবি দেখে বোঝা গেছে, ট্রাক্টরটি বেলারুশ ১৫২৩.৩ মডেলের। এই মডেলের অন্যান্য ট্রাক্টরগুলোর মতো এটিও ১৫০ অশ্বশক্তির মেশিন, ওজন ৬ টন।

যে ট্রাক্টরটি পুতিনকে উপহার দেওয়া হয়েছে, সেটি ভূমি কর্ষণের পাশাপাশি বীজ বপনেও সক্ষম— উল্লেখ করে সাংবাদিদের লুকাশেঙ্কো কৌতুকচ্ছলে বলে, আমরা (পুতিন ও লুকাশেঙ্কো) এখানে জমি চাষ করব, ফসল ফলাব, তারপর ফসল যখন পাকবে তখন সেসব আমরা দুদার (পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা) কাছে পাঠাব, যেন ইউরোপ অনাহারে না থাকে।

ইউডি/সুপ্ত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading