গত সপ্তাহে লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:০৫
গত সপ্তাহে (০২-০৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৯৪ কোটি ৬৪ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৪২০টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৯.৩৭ শতাংশ। লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৮১ লাখ ১৮ হাজার ৪২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৭০ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৬৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৮ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ১৮৭ কোটি ১৬ লাখ ১৬ হাজার টাকার, জেএমআই হসপিটালের ১৬৫ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার টাকার, বিবিএস ক্যাবলসের ১৬০ কোটি ২২ লাখ ৭৬ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকসের ১৩৫ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২১ কোটি ৭২ লাখ ৭৮ হাজার টাকার, কপারটেকের ১১৯ কোটি ৬১ লাখ ৪৮ হাজার টাকার সোনালী পেপারের ১০৭ কোটি ৯৯ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/সুপ্ত

