নারী এশিয়া কাপ: ইন্ডিয়া বধে টাইগ্রেসদের প্রয়োজন ১৬০ রান
উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:২০
নারী এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ আজ মুখোমুখি হয়েছে শক্তিশালী ইন্ডিয়ার। এই ম্যাচে বাংলাদেশকে বড় এক চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছে ইন্ডিয়া। শেফালি ভার্মার অর্ধশতক আর স্মৃতি মান্ধানার দারুণ ব্যাটিংয়ে দলটি তুলেছে ১৫৯ রান। জয়ের জন্য বাংলাদেশের লাগবে ১৬০ রান।

বাংলাদেশের বিপক্ষে আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ইন্ডিয়া। স্মৃতি আর শেফালির কল্যাণে উড়ন্ত সূচনা পায় দলটি। পাওয়ারপ্লেতে তুলে ফেলে ৫৯ রান। ভারতের প্রথম উইকেটের পতন হয় ৯৬ রানে। স্মৃতি মান্ধানা ফেরেন ৪৭ রান করে।
এরপর শেফালির ইনিংস সর্বোচ্চ ৪৪ বলে ৫৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৫৯ রান করে ভারত। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ টি উইকেট নেন রুমানা আহমেদ।
ইউডি/সুপ্ত

