চার কোটি মানুষ কম দামে পাচ্ছে চাল-তেল : পরিকল্পনামন্ত্রী

চার কোটি মানুষ কম দামে পাচ্ছে চাল-তেল : পরিকল্পনামন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:৩০

নিত্যপণ্যের দাম বেড়েছিল, আবার তা কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান । তিনি বলেছেন, কম দামে চাল ও তেল পাচ্ছে চার কোটি মানুষ। এজন্য দ্রব্যের দাম যা বেড়েছিল তা আবার কমতে শুরু করেছে। শনিবার (৮ সেপ্টেম্বর) ‌‌‘রেভ্যুলেশনারি ট্রান্সফরমেশন ইন এগ্রিকালচার ফর ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। নেদারল্যান্ডস অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন।

‘রেভ্যুলেশনারি ট্রান্সফরমেশন ইন এগ্রিকালচার ফর ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সরকারপ্রধান শেখ হাসিনা কিছু কৌশলগত ব্যবস্থা নিয়েছে। তেলের দাম বেড়েছিল, কিন্তু এখন কমেছে। কারণ এক কোটি কার্ড বিতরণ করা হয়েছে। সেখানে কম দমে বিক্রি হচ্ছে চাল ও তেল। চার কোটি মানুষ সুবিধা পাচ্ছে। ফলে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে সরাসরি আঘাত করতে পেরেছি। একারণে দাম কমে এসেছে।

মন্ত্রী আরও বলেন, এক সময় মানুষ কৃষি থেকে দূরে থাকতো। কিন্তু বঙ্গবন্ধু কৃষি কর্মকর্তাদের অনেক সম্মান দিয়েছেন। কৃষকের প্রতি বঙ্গবন্ধুর অসীম ভালোবাসা ছিল। তিনি শিখিয়েছেন কৃষি আমাদের মূল পেশা। এছাড়া ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এসব কারণে কৃষির সম্মান অনেক বেড়েছে। কৃষির উন্নয়ন প্রসঙ্গে এম এ মান্নান বলেন, গত ৫০ বছরে কৃষির অনেক বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এর মূল নায়ক কৃষক। তবে কৃষি কর্মকর্তাদের অবদানও কম নয়। সার্বিকভাবে বাংলাদেশ উচ্চ পর্যায়ে আছে, সামনে আরও এগিয়ে যাওয়ার আছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading