ইউক্রেনের ওয়ান্টেড তালিকায় মেদভেদেভ

ইউক্রেনের ওয়ান্টেড তালিকায় মেদভেদেভ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ । আপডেট ২১:১০

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউর ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ পরিষদ রাশিয়া’স সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের। গত মার্চ মাসেই এ তালিকায় নাম উঠেছে তার।

ইউক্রেনের সরকারি গোয়েন্দা সংস্থা এসবিইউয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক বার্তা সংস্থাকে এ তথ্য জানিয়েছেন। বার বার ইউক্রেনের ভৌগলিক অখণ্ডতাকে অবমূল্যায়ন করা এবং রাশিয়া-ইউক্রেন সীমান্ত অঞ্চল দখলে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার কারণেই তার নাম ওয়ান্টেড তালিকায় উঠেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

একটি বিবৃতিতে এসবিইউ বলছে, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী নিশ্চিত করছে যে, রাশিয়া’স সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান ও সেই আগ্রাসী রাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে ‘ওয়ান্টেড’ হিসেবে ঘোষণা করা হয়েছে। গত মার্চ মাসেই তার নাম ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’

এই তালিকায় আরও যাদের নাম রয়েছে, তারা হলেন— রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার চেয়ারম্যান ভিয়াচেস্লাভ ভলোদিন, পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের চেয়ারপারসন ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো এবং রাশিয়া’স সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading