ফেসবুকে রহস্যজনকভাবে ফলোয়ার হ্রাস, কারন কী

ফেসবুকে রহস্যজনকভাবে ফলোয়ার হ্রাস, কারন কী

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৩:৩৫

আচমকাই ফেসবুকে ফলোয়ার সংখ্যা কম দেখাচ্ছে। বিভিন্ন দেশে গত কয়েকদিন ধরেই রহস্যজনকভাবে ফলোয়ার হ্রাস পাচ্ছে। তবে দেশে যাদের আইডি প্রফেশনাল মুডে আছে তাদের অনেককেই এ সমস্যায় পড়তে হয়নি। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফেসবুকের ফলোয়ারের সংখ্যাও কমে ৯ হাজার ৯৯২ এ চলে এসেছে।

জাকারবার্গের ফেসবুকের ফলোয়ারের সংখ্যাও কমে ৯ হাজার ৯৯২ এ চলে এসেছে।

এরমধ্যে দ্য নিউ ইয়র্ক টাইসম, ওয়াশিংটন পোস্ট, দ্য হিল, ইউএস টুডে, নিউ ইয়র্ক পোস্ট ও নিউজইউক রেকর্ডসংখ্যক ফলোয়ার হারিয়েছে। ইউএসএ টুডে সবচেয়ে বড় পতনের শিকার হয়েছে। গত সোমবার প্রতিষ্ঠানটি ১৩ হাজার ৭২৩ এবং মঙ্গলবার ১১ হাজার ৩৯২ ফলোয়ার হারিয়েছে।

এ নিয়ে এখনও পর্যন্ত ফেসবুকের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্ট বলছে, এ বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন সন্দেহজনক বট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার আগের তিন মাসে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading