দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:২৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৮ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৮টির দর বেড়েছে, ৩২টির দর কমেছে, ১৯৮টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সী-পার্ল হোটেলের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার সী-পার্ল হোটেলের ক্লোজিং দর ছিল ১৩১ টাকা। আজ বুধবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৪৭ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৬০ পয়সা বা ১২.৬৭ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পেনিনসুলা হোটেলের ১০ শতাংশ, হাক্কানি পাল্পের ৯.৯১ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের ৯.৮৯ শতাংশ, আফতাব অটোর ৯.৭৬ শতাংশ, নাভানা সিএনজির ৯.৭৬ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৯.৭১ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ৯.৫৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯.৫২ শতাংশ এবং বসুন্ধরা পেপারের ৮.৮১ শতাংশ দর বেড়েছে।
ইউডি/সুপ্ত

