ইসলামের নিয়ম অনুসরণ: অভিনয় ছাড়লেন ইন্ডিয়ার আরও এক অভিনেত্রী

ইসলামের নিয়ম অনুসরণ: অভিনয় ছাড়লেন ইন্ডিয়ার আরও এক অভিনেত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:৩০

ইসলামের পথে মনোনিবেশ করতে অভিনয় ছাড়লেন ইন্ডিয়ার ভোজপুরি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অভিনেত্রী সাহার আফসা। সামাজিকমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এর আগে, ইসলাম ধর্মের পথে চলতে ২০১৯ সালে বলিউডকে বিদায় জানান অভিনেত্রী জায়রা ওয়াসিম। আর ২০২০ সালে ইসলামে নিজেকে সমর্পণ করতে বলিউডের ক্যারিয়ারকে বিদায় জানান অভিনেত্রী সানা খান। চলতি বছর ফেব্রুয়ারিতে এই তালিকায় নাম লেখান অভিনেত্রী মেহজাবিন সিদ্দিকী।

সাহার আফসা লেখেন, আমি সকলকে জানাতে চাই যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি।

তিনি আরও লিখেন, বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না। কারণ আমি ছোটবেলায়ও এই ধরণের জীবনযাপন করার কথা ভাবিনি। হঠাৎ করেই এই ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এইসব কিছু শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।

আফসা লিখেন, আমি বিনোদন দুনিয়া থেকে বিদায় নিচ্ছি ঠিকই, তবুও চাইব আমার সিদ্ধান্তকে সবাই সম্মান করুক। আমার জন্য প্রার্থনা করবেন যাতে আল্লাহ আমার সহায় থাকেন। আমি যাতে আমার স্রষ্টার আইন মেনে চলতে পারি সেই কামনা করবেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading