দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:১০

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৯ প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির দর বেড়েছে, ৯৩টির দর কমেছে, ১৭৫টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে পেনিনসুলা হোটেলের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বুধবার পেনিনসুলা হোটেলের ক্লোজিং দর ছিল ৩৩ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৬ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৯.৯৭ শতাংশ, নাভানা সিএনজির ৯.৮১ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৯.৭৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৪১ শতাংশ, ফার কেমিক্যালের ৯.৩২ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ৮.৭৭ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৭৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৮.২৪ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৭.৬৫ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading