দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:০৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৯ প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির দর বেড়েছে, ৯৩টির দর কমেছে, ১৭৫টির দর অপরিবর্তিত রয়েছে।এদিন দর সবচেয়ে বেশি কমেছে বিডিকম অনলাইনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বুধবার বিডিকম অনলাইনের ক্লোজিং দর ছিল ৭৫ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৯ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ টাকা ৫০ পয়সা বা ৭.৩২ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে তমজিউদ্দিন টেক্সটাইলের ৬.৪৩ শতাংশ, বিকন ফার্মার ৬.২২ শতাংশ, আজিজ পাইপসের ৬.২০ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৫.৬০ শতাংশ, বিআইএফসির ৫.৫৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৪.২১ শতাংশ, সোনালী পেপারের ৪.০৮ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ৩.৯৪ শতাংশ এবং বসুন্ধরা পেপারের ৩.৬৭ শতাংশ দর কমেছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading