এসকে মুভিজের স্টুডিওতে লাগা আগুন নিয়ন্ত্রণে

এসকে মুভিজের স্টুডিওতে লাগা আগুন নিয়ন্ত্রণে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:১৫

কলকাতার চলচ্চিত্র সংশ্লিষ্টদের জন্য আজকের সকালটা বড্ড খারাপ ছিল। কারণ, এদিন ভোরে টালিগঞ্জের কুঁদঘাটে অবস্থিত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের স্টুডিওতে ভয়াবহ আগুন লাগে। দমকল বাহিনীর ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

কীভাবে আগুনের সূত্রপাত— এ বিষয়ে এখনও জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে। তবে ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস ইন্ডিয়ার গণমাধ্যমকে জানিয়েছেন, যে অঞ্চলে এই স্টুডিও গড়ে উঠেছে, সেই জমি নিয়ে এমনিই বিতর্ক রয়েছে।

স্বরূপ বলেন, ‘স্টুডিওর আগুন নেভানোর কোনো ব্যবস্থাও ছিল না। ফলে শুধু স্টুডিও নয়, ক্ষতি হয়েছে আশপাশের বস্তিতেও। প্রায় ১৪টি চাল পুড়ে গিয়েছে। যাদের চাল পুড়েছে তাদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। তবে এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।’

দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ আগুন লাগে গুদামটিতে। আগুন লাগার সময় গুদামটিতে কেউ উপস্থিত ছিলেন না। কিন্তু প্রযোজনা সংস্থার বিপুল সরঞ্জাম সেখানে রাখা ছিল। সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading