‘মা’ শুধু সিনেমা না, একটা আবেগ: পরীমণি

‘মা’ শুধু সিনেমা না, একটা আবেগ: পরীমণি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:০০

সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে পরীমণি অভিনীত চলচ্চিত্র ‘মা’। ছাড়পত্র পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা অরণ্য আনোয়ার।

সিনেমাটির ছাড়পত্র পাওয়ার খবর শুনে আনন্দে উদ্বেলিত নায়িকা পরীমণি। তিনি বলেন, আমার জন্য ‘মা’ শুধু সিনেমা না, একটা আবেগ। অনেক অনুভূতি জড়িয়ে আছে এ সিনেমা ঘিরে। যখন ‘মা’ সিনেমায় চুক্তি করি, তখন রাজের সঙ্গে আমার পরিচয়ও হয়নি। বেশ পরে যখন আমি এই সিনেমার শুটিং করতে যাই, তখন আমি ৪ মাসের অন্তঃসত্ত্বা। সিনেমাটির সঙ্গে কত স্মৃতি, কত আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পে নির্মিত হয়েছে ‘মা’ সিনেমাটি। যৌথভাবে প্রযোজনা করেছেন পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। এতে পরীমণি ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু , লাবণ্য, শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading