ব্রিটেনের অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেং বরখাস্ত
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ । আপডেট ১৮:৫০
ব্রিটেনের অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেংকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে শুক্রবার (১৪ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বড় ধরনের কর ছাড়ের ঘোষণা দেন কাওয়াসি কোয়ারতেং। বলা হচ্ছিল, এটা ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ কর ছাড়। দেশটির আয়করের সর্বোচ্চ হার হচ্ছে ৪৫ শতাংশ, নতুন অর্থমন্ত্রী বলেছেন, এই হারে ছাড় দেওয়া হবে। সেই সঙ্গে জাতীয় বিমা পরিকল্প ও স্ট্যাম্প শুল্কেও ছাড় দেওয়া হবে।
লিজ ট্রাস প্রধানমন্ত্রী হওয়ার পর ব্রিটেন সরকার প্রত্যাশামাফিক এই কর ছাড় ঘোষণা করল, যা সংক্ষিপ্ত বাজেট হিসেবেও পরিচিতি পেয়েছে। তবে ইতিমধ্যে অভিযোগ এসেছে, এই বাজেট ধনীবান্ধব। নতুন অর্থমন্ত্রী অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, সব শ্রেণির মানুষের কথা চিন্তা করেই এই বাজেট ঘোষণা করা হয়েছে। এই অর্থনৈতিক পরিকল্পনা পরিবর্তনের জন্য লিজ ট্রাস তার অর্থমন্ত্রীকে বরখাস্ত করেছেন।
এ নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন কোয়াসি কোয়াটেং। পরে সেটি টুইটারে পোস্ট করা হয়। ওই চিঠিতে কোয়ারতেং বলেন, আপনি আমাকে অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন। আমি তা মেনে নিয়েছি।
ইউডি/সুপ্ত

