কার্টুন নেটওয়ার্ক কী বন্ধ হচ্ছে ?
উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ অক্টোবর ২০২২ । আপডেট ১২:৪৫
নব্বইয়ের দশকের শিশু-কিশোরদের স্মৃতিবিজড়িত কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই চ্যানেলের নতুন নাম হবে ‘ওয়ার্নার ব্রোস’। ফলে আর দেখা যাবে না চ্যানেলের লোগোটি।
কার্টুন নেটওয়ার্ক বন্ধের খবর ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা শুনে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। আসলে চ্যানেল বন্ধ হবে না, আসবে নতুন আঙ্গিকে। তবে হারিয়ে যাবে কার্টুন নেটওয়ার্ক নামটা।
কার্টুন নেটওয়ার্ক আর ওয়ার্নার ব্রাদার্স চ্যানেল একত্রিত হওয়ার পরে ওয়ার্নার ব্রাদার্স কোম্পানির প্রায় ৮২জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে অ্যানিমেশন, স্ক্রিপ্টেড আর আন-স্ক্রিপ্টেড ডিভিশন থেকে।
জানা গেছে, নতুন বিজনেস মডেল নিয়ে আসবে এই কোম্পানি, তাই নতুন প্রার্থীরও খোঁজ চলছে। ‘টম অ্যান্ড জেরি’, ‘টকিং টম’, ‘পাওয়ার প্লেয়ারস’, ‘সুপারম্যান’, ‘ব্যাটম্যান’, ‘বেন-১০’ সিরিজের কার্টুনগুলো প্রচার হয়েছে কার্টুন নেটওয়ার্ক চ্যানেলেই।
১৯৯২ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করেছিল কার্টুন নেটওয়ার্ক। নব্বইয়ের দশকের শিশুরা কার্টুন নেটওয়ার্ক থেকেই শিখেছিল কল্পনার জগতে বিচরণ।
ইউডি/সুপ্ত

