দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:৪৫
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭২ প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দর বেড়েছে, ১২৭টির দর কমেছে, ১৬২টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রংপুর ফাউন্ড্রির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গত বৃহস্পতিবার রংপুর ফাউন্ড্রির ক্লোজিং দর ছিল ১৯৭ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২১৬ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের ৯.৯৩ শতাংশ, সান লাইফ ইন্সুরেন্সের ৯.৯৩ শতাংশ, আমরা টেকের ৯.৮৭ শতাংশ,বারাকা পতেঙ্গা পাওয়ারের ৯.৮৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৫৪ শতাংশ, আজিজ পাইপের ৯.২৮ শতাংশ, তমিজ উদি্দন টেক্সের ৮.৭৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.৭৪ শতাংশ এবং বিডি ল্যম্পের ৮.৭৩ শতাংশ দর বেড়েছে।
ইউডি/সুপ্ত

