বেনাপোল বন্দরে ট্রাক চাপায় ইন্ডিয়ার ড্রাইভার নিহত

বেনাপোল বন্দরে ট্রাক চাপায় ইন্ডিয়ার ড্রাইভার নিহত

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:৩২

যশোরের বেনাপোল বন্দরে মালবোঝাই ট্রাক চাপায় শ্যাম সুন্দর (৫৫)নামে এক ইন্ডিয়ার চালক নিহত হয়েছেন।

রবিবার (১৬ অক্টোবর) ভোরের দিকে বেনাপোল পোর্ট থানার সামনে এ ঘটনা ঘটে। এসময় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

নিহত শ্যাম সুন্দর ভারতের মথুরা জেলার ছাটা উপজেলার কশিকালা উরমালা এলাকার তেজী রামের ছেলে।

পুলিশ জানায়, রোববার ভোরে শ্যাম সুন্দর পান খাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল।এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের সময় তাকে চাপা দিলে ঘটনাস্হলে তার মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, ভোর ৬টার দিকে বাংলাদেশি একটি ট্রাক পণ্য নিয়ে বন্দরে প্রবেশের সময় চাপায় পিষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছে। তিনি ইন্ডিয়ার ট্রাকচালক বলে জানা গেছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ইউডি/জয়নাল/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading