জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ার ব্যবস্থা করতে হবে ওয়ার্ড পর্যায়ে: মেয়র আতিক

জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ার ব্যবস্থা করতে হবে ওয়ার্ড পর্যায়ে: মেয়র আতিক

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:৫০

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ওয়ার্ড পর্যায়ে জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ার ব্যবস্থা করতে হবে। যেখানে আমাদের ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের মাধ্যমে এই প্রক্রিয়া শেষ হবে। রবিবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, জন্ম নিবন্ধন প্রক্রিয়া যখন আমরা সহজে করতে পারবো, তখনই আমরা যারা দায়িত্ব পালন করছি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, তাদের ভোগান্তি কমবে। জনপ্রতিনিধি হিসেবে ভোগান্তিতে পড়তে হচ্ছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, দিনের বেলা সার্ভারে প্রচুর চাপ থাকে। জনগণের যখন কাজ করতে আসেন, আমরা সেবা দিতে পারি না। যার ফলে দিনের বেলা সার্ভারে কাজ করতে না পেরে রাতে কাজ করতে হয়। ভোগান্তি কমাতে জনগণ দালালের হাতে দিয়ে দেয়। যে কারণে আমাদের বদনাম হয়। স্কুলে ভর্তির সময় সার্ভার জটিলতা আরও বাড়ে।

জন্ম নিবন্ধন প্রক্রিয়ার ভোগান্তি উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, সার্ভারের কাজ না করলে হটলাইনে ফোন করলে কেউই ফোন ধরে না। এর জন্য আলাদা ফোন নাম্বার দিতে হবে। না হয় আমরা কই যাবো? কোনো প্রকার ভুল হলে ৯০ দিন পরে ভুল সংশোধনের জন্য ডিসি অফিসে যেতে হয়, সেখানেও ভোগান্তির শেষ নেই। ডিডিএনডির কোনো নাম্বার না থাকলে সাত দিন কোনো প্রকার কাজ হয় না। আমরা সিটি করপোরেশন কর্তৃপক্ষ থাকতে কেন ডিসি অফিসে যেতে হবে?

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. সামসুল আরেফিন প্রমুখ।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading