নাচের জন্য কটাক্ষের শিকার হয়েছিলেন মাধুরী

নাচের জন্য কটাক্ষের শিকার হয়েছিলেন মাধুরী

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:৩৩

বিয়ে হয়ে গেছে, দুই ছেলের মা হয়েছে, এখন তাহলে কীসের এত নাচ? এমন কটাক্ষের শিকার হতে হয়েছিল মাধুরী দীক্ষিতকেও, যার নাচ এখনও মন্ত্রমুগ্ধ করে রাখে কোটি ভক্তকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বলিউড তারকা জানালেন, পরিবার পাশে থাকায় তিনি সামলে নিয়েছিলেন সেই পরিস্থিতি।

গত শতকের ৮০ এর দশকে বলিউডে এসেই নাচে ঝড় তোলেন মাধুরী। ‘তেজাব’ তারকার নাচের মুদ্রায় ফিদা হয়েছিলেন চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেইনও।

১৯৯৯ সালে আমেরিকা প্রবাসী চিকিৎসক শ্রীরাম মাধব নেনেকে বিয়ে করেন মাধুরী। এরপর ২০০৩ ও ২০০৫ সালে দুই ছেলে জন্মানোর পর বলিউড থেকে বিরতি দেন তিনি। মুম্বাই ছেড়ে স্বামী-সন্তানকে নিয়ে বসবাস শুরু করে আমেরিকায়। এরপর ২০০৭ সালে ‘আজা নাচলে’ ছবি দিয়ে ফেরেন বড় পর্দায়। তারপর প্রায় অনিয়মিত হয়ে থাকা মাধুরী এবার এলেন মাজা-মা সিনেমা নিয়ে।

মাধুরী বলেন, ছেলেরা হওয়ার পর সে সময় কাছের-দূরের অনেকেই তাকে বলেছিলেন, সিনেমা-নাচ তো জীবনে অনেক হয়েছে এবার ঘরসংসার দেখাশোনায় মন দেওয়াই ভালো। তবে আমি তাতে বিরক্ত হতাম না, কারণ আমার পরিবারের সদস্যরা আমার পাশে ছিল।

মাধুরীর সদ্য মুক্তি পাওয়া ‘মাজা মা’ সিনেমায় বিবাহিত জীবনের সঙ্গে শিল্পসত্ত্বার সংঘাত দেখান হয়েছে। মাধুরী সেই সিনেমার সংলাপ টেনে বলেন, এমন তো সত্যি হয়। কত মানুষ আছেন, যা বিবাহিত নারীদের কর্মস্থলে দেখলেই যাদের চোখ টাটায়। তাদের মানসিকতা এমন যে, বিয়ের পর নাচ কীসের? ঘরের মধ্যে থাক, বাচ্চাদের দেখাশোনা কর। আমরা সেটাই করি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading