‘চিহ্নমেলা অপশক্তির বিরুদ্ধে বিদ্রোহের চিহ্ন’

‘চিহ্নমেলা অপশক্তির বিরুদ্ধে বিদ্রোহের চিহ্ন’

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ অক্টোবর ২০২২ । আপডেট ১৩:৫০

কবি নির্মলেন্দু গুণ বলেছেন, চিহ্নমেলা আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের সংগ্রামের চিহ্ন, আমাদের প্রতিবাদের চিহ্ন, অপশক্তির বিরুদ্ধে বিদ্রোহের চিহ্ন। এর পঞ্চম আসরে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই মিলনমেলার নাম চিহ্ন দেয়াতে আমার খুব ভালো লেগেছে। সোমবার (১৭ অক্টোবর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদুল্লাহ কলাভবন প্রাঙ্গণে দুই বাংলার লেখক-পাঠক ও সম্পাদকদের নিয়ে পঞ্চমবারের মতো দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা মুক্তবাঙলা’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদুল্লাহ কলাভবন প্রাঙ্গণে দুই বাংলার লেখক-পাঠক ও সম্পাদকদের নিয়ে পঞ্চমবারের মতো দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা মুক্তবাঙলা’ উদ্বোধন হয়

কবি বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকগণ এখানে এসেছেন। এছাড়া কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা থেকেও অনেক সাহিত্যপ্রেমী শামিল হয়েছেন মেলায়। নামটা শুনেই আমার মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’। এই উৎসব আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করুক, অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের শক্তির যোগান দিক এই প্রত্যাশা করছি।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ, পশ্চিম বাংলার প্রখ্যাত লিটলম্যাগ ব্যক্তিত্ব সন্দীপ দত্ত, প্রাবন্ধিক ও অর্থনীতিবিদ সনৎকুমার সাহা, রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কবি-অধ্যাপক জুলফিকার মতিন ও চিহ্ন পত্রিকার সম্পাদক অধ্যাপক শহীদ ইকবালসহ আরও অনেকে।

এবারে চিহ্ন সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক হামিদ কায়সার, চিহ্ন সারস্বত-সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ জুলফিকার মতিন, চিহ্ন লিটলম্যাগ-সম্মাননা পাচ্ছেন চট্টগ্রামের লেখক ও লিটলম্যাগ সম্পাদক আলী প্রয়াসের সাহিত্য পত্রিকা তৃতীয় চোখ। অপরদিকে কলকাতার কবি ও লিটলম্যাগ সম্পাদক অমলীন্দ বিশ্বাসের নৌকো পত্রিকা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading