ইনফিনিক্সের নতুন ক্যাম্পেইন শুরু: থাকছে তাসকিনের সাথে নৈশভোজের সুযোগ
উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ অক্টোবর ২০২২ । আপডেট ১৩:৪৫
টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে উন্মাদনাকে উদযাপনের লক্ষ্যে নতুন ক্যাম্পেইন নিয়ে এসেছে চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স মোবাইল। ক্রিকেটপ্রেমী, ইনফিনিক্সের ক্রেতা, ভক্ত সবাই এতে অংশগ্রহণ করে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে পারবেন। ক্যাম্পেইনে বিজয়ীদের জন্য সবচেয়ে বড় পুরস্কারটি হলো বাংলাদেশ ক্রিকেটের স্পিডস্টার তাসকিন আহমেদের সাথে নৈশভোজের সুযোগ।
গত ১৫ অক্টোবর, ২০২২ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩০ অক্টোবর, ২০২২ পর্যন্ত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনফিনিক্স ভক্তরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। এর জন্য তাদের শুধু বিয়ন্ডলিমিটস (#BeyondLimits) হ্যাশট্যাগ দিয়ে তাসকিনের বিয়ন্ড লিমিটস ভিডিওটি নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে হবে।
দারাজের ক্রেতাদের জন্যও আছে একটি বিশেষ অফার। এর জন্য তাদের ১৮ অক্টোবরের পোস্টের কমেন্ট সেকশনে স্মার্টফোন কেনার রশিদটি শেয়ার করতে হবে। একইসাথে, পোস্টটিও শেয়ার করতে হবে।
“রোর ফর বিডি (Roar for BD)” ক্যাম্পেইনের মাধ্যমে ভক্তরা বিশ্বকাপে অংশ নেয়া বাংলাদেশ দলকে সমর্থন ও শুভকামনা জানাতে পারেন। এতে ১০জন ভাগ্যবান বিজয়ী তাসকিনের স্বাক্ষর করা ক্রিকেট বলসহ একটি বিশেষ গিফট বক্স পাবেন।
ইউডি/সুপ্ত

