দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ অক্টোবর ২০২২। আপডেট ১৫:১০
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬২ প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দর বেড়েছে, ১৫৩টির দর কমেছে, ১৮২টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে এপেক্স ফুডসের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গতকাল রবিবার এপেক্স ফুডসের ক্লোজিং দর ছিল ৩১৪ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৭১ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪৩ টাকা ১০ পয়সা বা ১৩.৬৮ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ফারইস্ট নিটিংয়ের ১৩.০৪ শতাংশ, বিডিকমের ৯.৯৩ নাভানা সিএনজির ৯.৫৫ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৯.৯১ শতাংশ, আজিজ পাইপসের ৯.০৪ শতাংশ, ফার কেমিক্যালের ৮.৯৫ শতাংশ, পেনিনসুলা হোটেলের ৮.৬৪ শতাংশ, আফতাব অটোর ৮.৮৪ শতাংশ এবং ইনডেক্স এগ্রোর ৮.৩২ শতাংশ দর কমেছে।
ইউডি/সুপ্ত

