দীপিকা বিশ্বের সেরা সুন্দরী, বলছে বিজ্ঞান
উত্তরদক্ষিণ। সোমবার , ১৭ অক্টোবর ২০২২। আপডেট ২০:৪০
নারীর সৌন্দর্য ফুটে ওঠে কবির কবিতায়, শিল্পীর তুলিতে। বিজ্ঞানে সৌন্দর্যের কোনো স্থান নেই। তথ্য উপাত্ত ছাড়া কথা বলেন না বিজ্ঞান সংশ্লিষ্টরা। অবাক করা বিষয় হচ্ছে এবার বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের রূপে মুগ্ধ হলো বিজ্ঞান। তাকে ঘোষণা করল পৃথিবীর সেরা দশ সুন্দরীর একজন হিসেবে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
কয়েকবছর আগে জুলিয়ান ডি সিলভা নামের এক চিকিৎসক একটি প্রোগ্রাম আবিষ্কার করেন। এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল, নির্দিষ্ট মাপকাঠির নিরিখে সেরা সুন্দরী এবং সুদর্শন পুরুষ খুঁজে নেওয়া। সেই মাপকাঠির বিচারেই সারা পৃথিবী থেকে বেছে নেওয়া হয়েছে এ বছরের সেরা ১০ সুন্দরী। এই তালিকায় ১০ নাম্বার স্থানে আছেন দীপিকা।
জুলিয়ান ডি সিলভা জানিয়েছিলেন, শরীরের আকৃতির বিচারে যাকে ‘গোল্ডেন রেশিয়ো’ বলা হয়, সেটির মাধ্যমেই এই প্রোগ্রাম বেছে নেয় সুদর্শন-সুদর্শনাদের। একে ‘ফাই’ পদ্ধতিও বলা হয়। প্রাচিন গ্রিসে এই পদ্ধতি ব্যবহার করে সুন্দরীদের সৌন্দর্যের বিচার করা হত। সেই হিসাবটাই এখন কম্পিউটার দিচ্ছে।
জুলিয়ান ডি সিলভা আরও জানিয়েছেন এই প্রোগ্রামটি নারী পুরুষের প্রকৃত সৌন্দর্য বিচার করতে সক্ষম। কোনোধরনের রূপসজ্জা বা কসমেটিক সার্জারি একজন মানুষকে কেমন দেখায়, অন্যদের চোখে তাকে কেমন লাগে— তাও বিচার করতে পারে।
ইউডি/সিফাত

