মালাইকার নায়িকা না হওয়ার নেপথ্যে কী?
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:১০
আইটেম গার্ল হয়েও নায়িকাদের চেয়ে কোনো অংশে কম নন মালাইকা অরোরা। কিন্তু কেনই-বা তিনি বলিউডে নায়িকা হলেন না, অনেকের কাছেই এমন প্রশ্ন, আলোচনা। এতদিন মুখ না খুললেও এবার এই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন আলোচিত মালাইকা।
সম্প্রতি ইন্ডিয়ার সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছেন, তিনি কাজের ক্ষেত্রে কোনো প্রস্তাব ফিরিয়ে দেননি। ফলে ক্যারিয়ার যেদিকে যাওয়ার সেদিকেই গেছে। এ নিয়ে অবশ্য আফসোসও নেই তার।
তিনি আরও বলেন, আমার মনে হয় আমি সবসময়ই অভিনয় থেকে দূরে থেকেছি। আমি বিশ্বাস করি, কখনও কিছুতে না বলতে নেই। ঈশ্বরের আশীর্বাদে, বিভিন্ন সময়ে আমার কাছে আকর্ষণীয় প্রস্তাব এসেছে। যদি কখনও কোনো চরিত্র আমার পছন্দ হয়, তা হলে নিশ্চয়ই রাজি হব।
ইউডি/সুপ্ত

