থুনবার্গের কাছে রাজনীতি বড্ড ‘বিষাক্ত’

থুনবার্গের কাছে রাজনীতি বড্ড ‘বিষাক্ত’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:০৫

পরিবেশ আন্দোলনের তরুণ তারকা গ্রেটা থুনবার্গ রাজনীতিতে জড়াতে চান না; কারণ, তার ভাষায় ওই জগৎ বড্ড ‘বিষাক্ত’। কার্বন নিঃসরণ কমানোর দাবিতে ক্লাস বর্জন করে ২০১৮ সালে সুইডিশ পার্লামেন্টের সামনে অবস্থান নিয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন গ্রেটা থুনবার্গ, তখন তার বয়স মাত্র ১৫।

খুব অল্প সময়ের মধ্যেই তার মাধ্যমে তরুণদের মধ্যে জলবায়ু রক্ষার আন্দোলন ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিবেশ কর্মী হিসেবে বিশ্বের অন্যতম নাম হয়ে উঠেছেন ১৯ বছর বয়সী এই তরুণী। আন্তর্জাতিক বার্তা সংস্থাকে তিনি বলেছেন, পরিবর্তন তখনই আসবে যখন বাইরে থেকে জনগণের যথেষ্ট চাপ তৈরি করা সম্ভব হবে, আর সেই চাপটাই তারা তৈরি করছেন। তবে বিশ্বব্যাপী এ আন্দোলনের নেতাও হতে চান না থুনবার্গ। তার ভাষায়, এটা অনেক ‘বড় দায়িত্ব’।

তিনি বলেন, আপনি যদি মনে করেন বিশ্বের সকল আশা-ভরসার ভার এই ক্লান্ত অবসন্ন তরুণদের কাঁধে চাপিয়ে দেবেন, তাহলে আমি বলব, সেটা খুব ভালো কিছু হবে না। আগামী ৬ থেকে ১৮ নভেম্বর জলবায়ু সম্মেলন (কপ-২৭) বসছে মিশরে, এবার সেখানে থাকছেন না থুনবার্গ।

তার ভাষ্য, সেখানে আমার থোকা জরুরি নয়। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অনেক দেশের অনেকে সেখানে থাকবেন। আমি মনে করি, তাদের বক্তব্যই সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading