কলকাতায় ব্যস্ততা: গ্রিন সিগন্যালের অপেক্ষায় অপু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:২৫
সম্প্রতি পশ্চিমবঙ্গে বেশ আলোচনায় আছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। টলিপাড়ায় একটি সিনেমাও মুক্তি পেয়েছে তার। জানা গেছে সেখানে আরও বেশকিছু সিনেমায় যুক্ত হচ্ছেন অপু। তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। গ্রিন সিগন্যাল পেলেই সবকিছু জানাবেন আলোচিত এই নায়িকা।
গণমাধ্যমকে অপু বলেন, কলকাতায় বেশ কিছু কাজের বিষয়ে কথা হয়েছে। গ্রিন সিগন্যাল না পেলে এখন সবকিছু বলব না। এ জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। এ ছাড়াও কিছু কাজ হয়েছে যা খুব শিগগির বাংলাদেশেও রিলিজ হবে।
এবারের জন্মদিনও কলকাতায় উদযাপন করেছেন অপু। সেখানকার ইন্দো বাংলা প্রেসক্লাব থেকে করা হয়েছিল তার জন্মদিন উপলক্ষে আড়ম্বর এক আয়োজন। অপু বলেন, তারা আমার জন্মদিনে আয়োজন করেছিল। তারা আমাকে এবং আমার সন্তানকে অনেক ভালোবাসা দিয়েছে। মানুষের ভালোবাসা পেতে ভাগ্য লাগে, আমি বুঝতে পারছি সেটা আমার হয়েছে।
ইউডি/সুপ্ত

