শেখ রাসেল দিবস: স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:২০
শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ বছর দ্বিতীয়বারের মত এই দিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে উদযাপন করা হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে শহীদ শেখ রাসেলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়াও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছা সেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
ইউডি/সুপ্ত

