শেখ রাসেল দিবস: ছাদখোলা বাসে পথশিশুদের পদ্মা সেতু ভ্রমণ

শেখ রাসেল দিবস: ছাদখোলা বাসে পথশিশুদের পদ্মা সেতু ভ্রমণ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:১০

বিআরটিসির ছাদখোলা বাসে ৪০জন পথশিশু স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) মতিঝিল বিআরটিসির বাস ডিপোতে প্রধান অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতারের উপস্থিতিতে এ ভ্রমণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

এরআগে শেখ রাসেল দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর নেতৃত্বে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিভাগে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে আজ সন্ধ্যায় তেজগাঁওস্থ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুবিধাবঞ্চিত ৪০জন শিশুকে নিয়ে সকাল ১০টায় মতিঝিলস্থ বিআরটিসির বাস ডিপো থেকে ভ্রমণ কর্মসূচি শুরু হয়। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত হয়ে শিশুরা পরবর্তীতে জাতীয় সংসদ ভবন এলাকা পরিভ্রমণ করে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading