বিচলিত হবার দল নয় আওয়ামী লীগ : হানিফ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:৪০
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কখনো অন্যের শক্তি সামর্থ দেখে বিচলিত হবার দল নয়। আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপূত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ একটি বটগাছ। বটগাছকে ছোটখাটো ধাক্কা দিয়ে কিছু করা যায়না। জনগন যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিনই ক্ষমতায় থাকবে। তিনি বলেন, বহুবার বিএনপির তর্জন গর্জন শুনেছে দেশের জনগন। কিন্তু সেই তর্জন গর্জন দেশের জনগন আমলে নেয়নি।
ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে হানিফ বলেন, ষড়যন্ত্রের কাছে পরাজিত হবার পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের রেকর্ডও আওয়ামী লীগের আছে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে নির্বাচনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।
ইউডি/সুপ্ত

