চকলেট চুরির করেছেন মা, অভিযোগ নিয়ে থানায় শিশু!
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ । আপডেট ২১:৩৩
তার প্রিয় চকলেট চুরি করে নিয়েছেন মা। মায়ের বিরুদ্ধে এমন ‘গুরুতর’ অভিযোগ নিয়ে সোজা থানায় গেল ছোট্ট শিশু। ইন্ডিয়ার মধ্যপ্রদেশের বুরহানপুর পুলিশ ফাঁড়িতে ওই খুদের কাণ্ডকারখানা ইতোমধ্যেই ভাইরাল।
সমাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে, ইন্ডিয়ার হায়দ্রাবাদের একটি পুলিশ ফাঁড়ির বাইরে বসে সাদা কাগজে মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র লিখছে ওই শিশুটি। কাগজে ফুটে উঠছে তার কাঁচা হাতের লেখা। থানায় অবশ্য সে একা আসেনি। সঙ্গে পেয়েছে তার বাবাকেও।

সংবাদমাধ্যমের কাছে গোটা ঘটনা খুলে বলে ওই শিশুর বাবার দাবি, চোখে কাজল পরিয়ে দেওয়ার সময় টাল-বাহানা করছিল ছেলে। সে সময় ছেলের গালে হাত দিয়ে আদর করেছিলেন তার মা। তবে কি শিশুটির অভিযোগ মিথ্যা? ছেলের চকলেট চুরি করেননি তার মা? এ প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। যদিও খুদের কাণ্ড দেখে হাসির রোল উঠেছে।
থানায় এক নারী পুলিশ কর্মকর্তাকে বেশ যত্ন নিয়েই শিশুটিকে সাহায্য করেতে দেখা গেছে ভিডিওতে। শিশুটির কাছে ভান করেছেন, যেন তার অভিযোগপত্র নেওয়া হচ্ছে। এরপর অবশ্য তাকে বুঝিয়ে-সুজিয়ে বাড়ি ফিরে যেতে রাজি করিয়ে ফেলেছেন। তবে এ হেন অকুতোভয় খুদের কীর্তি নিয়ে মুচকি হেসে তারিফ করেছে সমাজমাধ্যম!
ইউডি/সিফাত

