খেরসন পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে ইউক্রেন: রুশ কমান্ডার

খেরসন পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে ইউক্রেন: রুশ কমান্ডার

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১২:৪০

ইউক্রেনে নিযুক্ত রুশ কমান্ডার জেনারেল সের্গেই সরুভিকিন বলেছেন, ইউক্রেন সেনারা খেরসন পুনরুদ্ধারে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে। ওই অঞ্চলের পরিস্থিতি ভয়াবহ এবং সেখানকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে হবে। বুধবার (১৯ অক্টোবর) এমন খবরই জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা।

রুশ কমান্ডার আরও বলেন, ইউক্রেনীয় সেনারা হিমার্স ব্যবহার করে খেরসন শহরের অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানছে। সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে নিশ্চিত করবে রুশ সেনাবাহিনী।

ইউক্রেন সেনারা খেরসন পুনরুদ্ধারে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রথম দিকে খেরসনের নিয়ন্ত্রণ হারায় কিয়েভ। তবে সপ্তাখানেক ধরে পাল্টা হামলা চালিয়ে খেরসনের বেশ কয়েকটি এলাকা পুনরুদ্ধার করেছে। এবং লড়াই অব্যাহত রেখেছে। এমন সংকটে রুশ জেনারেল আরও বলেন, সার্বিকভাবে এ অঞ্চলের সামরিক অভিযানকে জটিল এবং উত্তেজনাপূর্ণ হিসেবে বলা যেতে পারে।

খেরসন রাশিয়ার দখলকৃত ইউক্রেনের একমাত্র আঞ্চলিক রাজধানী। দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়ার পাশাপাশি খেরসন অঞ্চলকেও সম্প্রতি রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading