অজিদের হোয়াইটওয়াশের পথে এক উইকেটের আক্ষেপ

অজিদের হোয়াইটওয়াশের পথে এক উইকেটের আক্ষেপ

উত্তরদক্ষিণ। রবিবার (১৪ জুন) ২০২৬, আপডেট ২২:০০

ওপেনার কুপার কনোলি দুর্দান্ত এক সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ সহজ করে ফেলেছিলেন। তার আউটের পরই দুর্দান্ত এক কামব্যাকে ম্যাচ জিতে অজিদের হোয়াইটওয়াশের সম্ভাবনা জাগিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। শেষ পর্যন্ত তিন বল থাকতে এক উইকেটের জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোববার সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ। ৬১ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে বিপদেও পড়ে গিয়েছিল। সেখান থেকে তাওহিদ হৃদয়, লিটন দাস ও মোসাদ্দেক হোসেন ৫ উইকেটে দলকে ২৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন। 

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ওপেনার তানজিদ তামিম সেট হয়ে ফিরে যান (১৯)। রান বড় করতে পারেননি তিনে নামা নাজমুল শান্তও (২৪)। চতুর্থ উইকেটে লিটন দাস ও তাওহীদ হৃদয় ১৮৫ রানের দারুণ এক জুটি দেন দলকে। বড় রানের পথেও তুলে নেন। হৃদয় ৮৮ বলে আটটি চারের শটে ৮৩ রান করে সাজঘরে ফিরে যান। মোসাদ্দেক হোসেন ৫১ বলে পাঁচটি চার ও এক ছক্কায় হার না মানা ৫৫ রান যোগ করেন। লিটন দাস অপরাজিত থাকলেও কিছুটা ধীর ছিলেন। তার ব্যাট থেকে ৭৮ বলে ৫৮ রান আসে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading