টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্কটিশদের হারিয়ে বি’ গ্রুপের লড়াইও জমিয়ে দিলো আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্কটিশদের হারিয়ে বি’ গ্রুপের লড়াইও জমিয়ে দিলো আয়ারল্যান্ড

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৪:০০

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের ‘বি’ গ্রুপে বুধবার (১৯ অক্টোবর) মাঠে নেমেছিলো ইউরোপের দুই দল স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। শক্তিমত্তার দিক থেকে আইরিশরা স্কটিশদের থেকে ঢের এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে স্কটিশরা বেশ দাপটই দেখিয়ে এসেছিলো। তাইতো উত্তাপ ছড়ানো এক ম্যাচের অপেক্ষায় ছিলো সবাই। হয়েছেও তাই।

১৭৭ রানের লক্ষ্যে শুরুতে পরাজয়ের শঙ্কায় ছিল আয়ারল্যান্ড। ৬১ রানে পড়ে ৪ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এক ওভার হাতে রেখে ৬ উইকেটে স্কটল্যান্ডকে হারিয়ে মাঠ ছেড়েছে আইরিশরা। যা আবার টি-টোয়েন্টিতে আইরিশদের সর্বোচ্চ রান তাড়ার নজির।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের ‘বি’ গ্রুপের এই জয়ে আইরিশদের সুপার টুয়েলভে যাওয়ার সম্ভাবনা এখনও টিকে থাকলো। পাশাপাশি গ্রুপ ‘বি’ এর খেলাও জমে উঠলো পুরোপুরি। আজ ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে হারিয়ে দিলে আগামী শুক্রবার গ্রুপের দুটি ম্যাচই নকআউটে পরিণত হবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading