প্রত্যাশার চেয়েও বেশি সাবস্ক্রাইবার: সুদিন ফিরেছে নেটফ্লিক্সের

প্রত্যাশার চেয়েও বেশি সাবস্ক্রাইবার: সুদিন ফিরেছে নেটফ্লিক্সের

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৪:১৫

বছরের প্রথম দুই প্রান্তিকে সেবাগ্রাহক কমলেও তৃতীয় প্রান্তিকে এসে সুদিন ফিরেছে নেটফ্লিক্সের; প্রত্যাশার চেয়েও বেশি নতুন সাবস্ক্রাইবার পেয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে ২৪ লাখের বেশি নতুন গ্রাহক পাওয়ার খবর দিয়েছে শীর্ষ এই স্ট্রিমিং সেবা। পাশাপাশি, ২০২৩ সাল নাগাদ পাসওয়ার্ড শেয়ারিং বন্ধে আরও কঠোর হওয়ার পরিকল্পনাও জানিয়েছে কোম্পানিটি।

জুলাই মাসে কোম্পানিটি বলেছিল, তৃতীয় প্রান্তিকে ১০ লাখ নতুন গ্রাহকের প্রত্যাশা করছে তারা। নেটফ্লিক্সের চেয়ে কিছুটা আশাবাদী ছিলেন বাজার বিশ্লেষকরা। তারা ভবিষ্যদ্বাণী করেছিলেন ১০ লাখ ৭০ হাজার নতুন ব্যবহারকারীর। তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে নেটফ্লিক্স জানিয়েছে, শেষ প্রান্তিকে ৪৫ লাখ নতুন সেবাগ্রাহক প্ল্যাটফর্মে যোগ দেবেন বলে আশা করছে কোম্পানিটি। আর বাজার বিশ্লেষকরা বলছেন, শেষ প্রান্তিকে নতুন সেবাগ্রাহকদের সংখ্যা থাকবে ৪২ লাখের ঘরে।

এ বছরের আগ পর্যন্ত নেটফ্লিক্সের সেবাগ্রাহকদের সংখ্যা বৃদ্ধির হারে হলিউডের প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও শঙ্কিত হয়ে পড়েছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। নেটফ্লিক্সের সাফল্যে শঙ্কিত হয়েই নিজস্ব স্ট্রিমিং সেবা নির্মাণে শত শত কোটি ডলার বিনিয়োগ করতে শুরু করে কোম্পানিগুলো; যার ফলাফল অ্যাপল টিভি প্লাস, ডিজনি প্লাস, এইচবিও ম্যাক্স, পিকক এবং প্যারামাউন্ট প্লাসের মতো সেবাগুলো।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading