টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৪:২৫
নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আজ বুধবার (১৯ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু ব্রিজবেনে বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ানো সম্ভব হয়নি। এমনকি টসও মাঠে গড়ায়নি। দুদলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ওই ম্যাচে ৬২ রানের হার দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রস্তুতি শুরু করেছিলো টাইগাররা। আজ দ্বিতীয় ম্যাচে সেই প্রস্তুতিরও সুযোগটা হারাল সাকিব-লিটনরা।
নিজেদের প্রথম ম্যাচে আগামী ২৪ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। প্রথম পর্ব খেলে আসা একটি দলের সঙ্গে লড়াইয়ে নামার আগে আজতের প্রস্তুতি ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিলো বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।
ইউডি/সুপ্ত

