সূচকের পতন, কিছুটা বেড়েছে লেনদেন

সূচকের পতন, কিছুটা বেড়েছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৪:৩০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৯ অক্টোবর) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। অপর বাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৭৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ১৭২ কোটি ৭৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৭১ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৩ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৭ কোটি ৮১ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading