দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৫:১০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৭ প্রতিষ্ঠানের মধ্যে ৫৯টির দর বেড়েছে, ৮৭টির দর কমেছে, ২২৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নাভানা সিএনজির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার নাভানা সিএনজির ক্লোজিং দর ছিল ২৯ টাকা ৩০। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩২ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নাভানা ফার্মার ৯.৮৪ শতাংশ, এডিএন টেলিকমের ৮.৮১ শতাংশ, আরামিক লিমিটেডের ৮.৩৭ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৭.৭১ শতাংশ, আফতাব অটোর ৭.৬০ শতাংশ, সোনালী আঁশের ৭.৪০ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৭.২৭ শতাংশ, এএমসিএল প্রাণের ৬.৬৬ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৬.২৪ শতাংশ দর বেড়েছে।
ইউডি/সুপ্ত

