কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৫:৩০
দুই যুগেরও বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরের কেউ ইন্ডিয়ার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন। নতুন এ সভাপতির নাম মল্লিকার্জুন খাড়গে। আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায়, বুধবার (১৯ অক্টোবর) দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
ভোটে ৯ হাজার ৯১৫ জন নেতার প্রায় ৯৬ শতাংশই ভোট দিয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শশী থারুর পেয়েছেন ১ হাজার ৭২ভোট।
এর আগে ২০০০ সালে জিতেন্দ্র প্রসাদকে হারিয়ে দলের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী। এরপর বিনা ভোটেই কংগ্রেসের সভাপতি হন রাহুল গান্ধী। কিন্তু ২০১৯ সালের ১০ আগস্ট রাহুল লোকসভা ভোটে পরাজিত হয়ে সভাপতির পদ থেকে ইস্তফা দিলে সোনিয়াকেই ফের দায়িত্ব নিতে হয়।
ইউডি/সুপ্ত

