মুনিয়ার মৃত্যুর দ্বিতীয় মামলা: আনভীরকে অব্যাহতির সুপারিশ পিবিআই’র

মুনিয়ার মৃত্যুর দ্বিতীয় মামলা: আনভীরকে অব্যাহতির সুপারিশ পিবিআই’র

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৫:৩৫

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় তার বোনের করা ‘ধর্ষণ ও হত্যার’ মামলাতেও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের ‘দোষ পায়নি’ পুলিশ। এ মামলার অভিযোগ থেকে আনভীরসহ আট আসামিকে অব্যাহতি দেয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই।

গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন জমা পড়লেও বিষয়টি সাংবাদিকরা জানতে পারেন আজ বুধবার।ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কশিশনার মো. জসীম উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা গতকাল অব্যাহতির সুপারিশপত্র পেয়েছি। সেখানে তদন্ত কর্মকর্তা ‘তথ্যগত ভুল’ বলে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থী ধর্ষণ ও হত্যায় আনভীর বা অন্যদের সংশ্লিষ্টতার প্রমাণ পাননি তদন্ত কর্মকর্তা। আজ সংশ্লিষ্ট হাকিম দেখিলাম লিখে ওই প্রতিবেদনে স্বাক্ষর করবেন। পরে সেটা সংশ্ষ্টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবনুালে পাঠানো হবে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই

মুনিয়ার বোন মামলার বাদী নুসরাত জাহান তানিয়া বলছেন, পিবিআইয়ের এই প্রতিবেদনের বিষয়ে তিনি আদালতের কাছে আপত্তি জানাবেন।
গত রাত সাড়ে ১০টার দিকে পুলিশের পক্ষ থেকে আমাকে প্রতিবেদন জমা পড়ার নোটিস দেওয়া হয়েছে। আমার আইনজীবী জেড আই খান পান্না, ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, আব্দুল কাইয়ুমকে ঘটনা জানিয়েছি। তার বলেছেন, নারাজি আবেদন প্রস্তুত করা হবে।

বসুন্ধরার এমডি আনভীরের পাশাপাশি তার বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, মা আফরোজা সোবহান, আনভীরের স্ত্রী সাবরিনা সায়েম, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, সাইফা রহমান মিম, ইব্রাহিম আহমেদ রিপন এবং তার স্ত্রী শারমিনকে এ মামলায় আসামি করা হয়েছে। তাদেরও অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পিবিআই।

এর আগে মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আনভীরকে আসামি করে একটি মামলা করেছিলেন তানিয়া। ‘প্রমাণ মেলেনি’ জানিয়ে সে সময়ও চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল পুলিশ।

ইউডি/সুপ্ত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading